সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

"কুমিল্লা-১ আসনে নৌকা চান বাবা ও ছেলে"

"কুমিল্লা-১ আসনে নৌকা চান বাবা ও ছেলে" মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি ও তার ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলী।
কুমিল্লা-১ (দাউদকান্দি ও তিতাস) আসনের বর্তমান এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পাশাপাশি তার ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলীও একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দুই ফরম সংগ্রহ করেন তারা। মেজর (অব.) মোহাম্মদ আলী নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

ছেলেকে ‘বিকল্প’ রেখে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া নিজের আসন ধরে রাখতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতি করছি। তিতাস দাউদকান্দির মানুষ আমাকে এমপি হিসেবে দেখতে চায়। তবে নেত্রী যদি আমার বাবাকে আবারও নৌকার মনোনয়ন দেয়, আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করব।

বর্তমান এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, শেখ হাসিনা আমার উপর বিগত সময় আস্থা রেখেছেন, আমি এলাকার উন্নয়ন করে আস্থার প্রতিদান দিয়েছি। ইনশাআল্লাহ এবারও আমি নৌকা পাব।

এ সময় উপস্থিত ছিলেন- তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূঁইয়া, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, জেলা পরিষদের সাবেক সদস্য মনির হোসেন সরকার প্রমুখ।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর